টাকা পয়সা সব সুখ দিতে পারে, একথা অনেকেই বলবে। অনেকের কাছে টাকাই সব। টাকা হলে নাকি বাঘেরও চোখ মেলে। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো – আদতে বাঘের চোখের কোন প্রয়োজন আছে আমাদের? সত্যিকার অর্থে বাঘের চোখের কোন ভ্যালু আমাদের কাছে নেই।
সুতরাং টাকাকে এমন কিছুর সাথে তুলনা করে তার ভ্যালু বাড়ানো হচ্ছে যার কোন প্রয়োজন আমাদের সমাজে নেই। অথচ এই বাঘের চোখের কথা বলে টাকাকে সবচেয়ে উঁচু স্থানে নেয়া হয়েছে। একটা কথা মনে রাখবেন, একসময় টাকা ছিল না, তখনও সমাজ ব্যবস্থা চলছে। এখন টাকা আছে, এখনও সমাজ ব্যবস্থা চলছে। আবার ভবিষ্যতে টাকা নামক বস্তু থাকবে না (হয়তো ভার্চুয়াল থাকবে এবং সেটাও একসময় শেষ হয়ে যাবে) এবং তখনও সমাজ ব্যবস্থা চলবে।
আমি এক লাইনে আপনাকে বলতে চাই, টাকা সব সুখ দিতে পারে না। যদি টাকা সব সুখ দিতে পারতো তবে ধনী ব্যক্তিরা কখনো আত্মহত্যা করতো না। রেললাইনের নিচে মানুষ মাথা দিতো না। অনেক অনেক বিচ্ছেদ হতো না। মানুষ নেশা করতো না। আরও অনেক কিছুই ঘটতো না সমাজে।
তার মানে, টাকা সব সুখ দিতে পারে না। তবে বস্তুজগতের প্রায় সব সুখ (বস্তুগত) টাকা দিয়ে কেনা সম্ভব। যেমন ধরেন, বিলাশবহুল গাড়ি, বাড়ি, নকল নারী, অলঙ্কার, জমি-জায়গা, পোশাক-আশাকসহ আরও অনেক কিছু। কিন্তু এখন প্রশ্ন হলো, একজন মানুষের সব সুখ কি এসব জিনিষের উপর নির্ভর করে? উত্তর, কখনোই না। সব সুখ এসব জিনিষের উপর নির্ভর করে না।
সব সুখ যদি এসব জিনিষের বা বিষয়ের উপর নির্ভর করতো তাহলে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ হতো ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, বিল গেটস সহ আরও অনেকে। কিন্তু বস্তুত তারা সবদিক থেকে সুখী নয়। এটা আমার ধারণা থেকে বললাম। আপনি যদি সত্যিকার অর্থে খুঁজে দেখেন তবেই আমার উত্তরটিই আপনার কাছে সেরা মনে হবে।
আপডেট আসবে…
