কয়েকদিন আগেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিলো। তোমরা অনেকেই এসএসসি পাস করেছো। কেউ হয়তো গোল্ডেন এ প্লাস আবার কেউ এ প্লাস কিংবা কেউ ৪.৮০ বা ৪.৫০ বা ৩.০০ বা ২.০০ অর্থাৎ টেনেটুনে। তো যে যেভাবেই পাস করোনা কেন তোমাদের জন্য আজ থাকছে অতি প্রয়োজনীয় কিছু কথা যা তোমার ভবিষ্যত জীবনে অনেক প্রভাব ফেলতে পারে।
তুমি বা তোমরা এখন যে রেজাল্ট করেছো এই রেজাল্ট এর বেইজ করে তোমাকে তোমার জীবনের সিদ্ধান্ত নেয়া উচিত। তুমি যদি সত্যবাদী হও তবে তোমার জন্য সিদ্ধান্তটা নেয়া খুবই সহজ। আর যদি মিথ্যাবাদী হও তাহলে তুমি হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগতে পারো। যাই হোক, আমি আমার কথাগুলো বলে যাবো। তুমি কতটুকু গ্রহণ করবে এটা তোমার ব্যাপার।
তুমি টেনেটুনে পাস করেছো তার মানে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, তুমি হয়তো খুব বেশি পড়াশোনা করোনি। এটা সবাই বলবে। তুমি হয়তো স্কুল ফাঁকি দিয়েছো। তুমি হয়তো মোবাইল ফোন বেশি ব্যবহার করেছো। তুমি হয়তো তোমার বাবা-মায়ের ভালো কথাগুলো শুনোনি। এমনটা কিন্তু হতেই পারে। হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
কিন্তু যদি এর ব্যতিক্রম হয় অর্থাৎ তুমি তোমার বাবা-মায়ের সব কথা শুনেছো, ঠিক মতো পড়াশোনা করেছো, ফাঁকি দাওনি কিংবা মোবাইল ফোন খুব একটা ব্যবহার করোনি তাহলে কিন্তু বিষয়টা একদম ভিন্ন। যদি সত্যিই এরকম হয় তাহলে তোমাকে আরও বেশি ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। প্রথম প্রশ্ন মনের মধ্যে আনতে হবে যে, কোন কোন কারনে তাহলে রেজাল্ট এতো খারাপ হতে পারে? তারপর তোমার ভুল ছিল নাকি সেটা খুঁজে দেখতে হবে।
আপডেট হবে…
