Close Menu
Snews24Snews24
  • প্রচ্ছদ
  • খবর
    • জাতীয়
    • আন্তর্জাতিক
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • চাকরি
    • সরকারি
    • বেসরকারি
  • খেলা
  • বিনোদন
  • ধর্ম
  • মতামত
  • কৃষি
  • প্রবাস
  • আরও
    • সম্পাদকীয়

Subscribe to Newsletter

Get the latest news from Snews24.com

সর্বাধিক পঠিত

শাকিব খান ও বুবলীর কন্যাসন্তান: তৃতীয় সন্তানের নাম শার্লিন খান

June 5, 2026

বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যা: ২০ মাসে নিহত ৬৪৩ শিশু — বিচারহীনতার সংস্কৃতি কি থামাতে পারবে এই নৃশংসতা?

May 22, 2026

মেটাল কার্ড স্ক্যাম: বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা ও আপনার করণীয়

May 15, 2026
Facebook X (Twitter) Telegram
শিরোনাম:
  • আবারও স্টেডিয়াম পরিষ্কার করে বিশ্বমঞ্চে প্রশংসা কুড়ালেন জাপানি সমর্থকরা
  • বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ে যাচ্ছে প্রত্যর্পণ প্রস্তাব
  • রামিসা হত্যা মামলার রায়: সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ
  • ওসমান হাদি হত্যা মামলার বাদী নিয়ে প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদি
  • শাকিব খান ও বুবলীর কন্যাসন্তান: তৃতীয় সন্তানের নাম শার্লিন খান
  • ৬ বছরের টেকসই ব্যাটারিসহ দেশে এলো অপোর নতুন ফোন ‘OPPO A6C’
  • বাংলাদেশ থেকে মেটার আয় বছরে ৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে — দেশের অর্থনীতিতে অবদান কোথায়?
  • বিজ্ঞাপনমুক্ত ইউটিউব এখন বিনামূল্যে — গুগল এআই প্রো ব্যবহারকারীদের জন্য চমকপ্রদ অফার
  • কিডনি নষ্ট করার ৭টি দৈনন্দিন অভ্যাস — এখনই সাবধান হন!
  • রামিসা হত্যা মামলা: ৭ দিনের মধ্যে বিচার সম্পন্নের আশ্বাস, বিশেষ আদালতের ছুটি বাতিলের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর সশস্ত্র হামলা: ছাত্রদলের ৮ নেতাসহ মামলা দায়ের
  • নবম পে স্কেল ২০২৬: সরকারি ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বড় সুখবর
  • ঈদুল আজহার আগে গাজীপুরে বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তায় লক্ষাধিক পোশাক শ্রমিক
  • মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ ২০২৬ — আবেদন করুন এখনই
  • হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ উপায় — Android ও iPhone উভয়েই কাজ করে
  • কিউবাকে জাতীয় নিরাপত্তা হুমকি ঘোষণা করলেন রুবিও — উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে
  • বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব: নিম্ন ও মধ্যবিত্তের উপর নতুন চাপ
  • বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ১০৩৬ পদে সুবর্ণ সুযোগ
  • বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যা: ২০ মাসে নিহত ৬৪৩ শিশু — বিচারহীনতার সংস্কৃতি কি থামাতে পারবে এই নৃশংসতা?
  • দলদাসত্ব ও সহমত সংস্কৃতি: জাতির অগ্রগতির সবচেয়ে বড় অন্তরায়
  • ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপে তীব্র বিরোধ: ইরান যুদ্ধ নিয়ে দুই মিত্রের পথ আলাদা হচ্ছে?
  • পশ্চিমবঙ্গে CAA কার্যকর: অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর কঠোর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর
  • বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির — গণশুনানিতে তীব্র বিরোধিতা
  • বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BJSC Job Circular 2026
  • পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ — ঐতিহাসিক সিরিজ জয়ে উজ্জীবিত টাইগাররা
Login
Facebook X (Twitter) Telegram
Snews24Snews24
Subscribe
Wednesday, June 17
  • প্রচ্ছদ
  • খবর
    • জাতীয়
    • আন্তর্জাতিক
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • চাকরি
    • সরকারি
    • বেসরকারি
  • খেলা
  • বিনোদন
  • ধর্ম
  • মতামত
  • কৃষি
  • প্রবাস
  • আরও
    • সম্পাদকীয়
Snews24Snews24
Home»আরও»যেখানে সম্মান আছে কেবল সেখানেই ভালোবাসা আছে

যেখানে সম্মান আছে কেবল সেখানেই ভালোবাসা আছে

AzgarBy AzgarJune 11, 202505 Mins Read
Share: Facebook Twitter WhatsApp Email Copy Link Telegram
সম্মান ও ভালোবাসা

ভালোবাসার সংজ্ঞা দিতে যদি বলা হয় অনেকেই অনেকভাবে দিতে পারবেন। কিন্তু একটা প্রকৃত সত্য বলি – যেখানে আপনার প্রতি কেউ সম্মান প্রদর্শন করে না সেখানে আপনি বিন্দুমাত্র ভালোবাসা খুঁজে পাবেন না। হয়তো এখন আমার এই কথাটিকে বিশ্বাস করতে আপনার কষ্ট হবে কিন্তু বাস্তব জীবনে যেদিন অপমানের স্বীকার হবেন সেদিন ঠিকই বুঝবেন। তবে হ্যা, অপমান হলেই আবার ভালোবাসা শেষ হয়ে যায় না। সেই স্থানটা হচ্ছে পরিবার। পরিবারে মা, বাবা, ভাই-বোন ও অন্যান্য আরও অনেকেই থাকে। এখন আপনার মা কিংবা বাবা কিংবা বড় ভাই যদি কোনদিন আপনাকে কোন বিষয় নিয়ে অপমান করে আর আপনি যদি ধরে নেন আপনাকে তারা একটুকুও ভালোবাসে না তাহলে আপনি ভুল জায়গায় আছেন। তারা অপমানও করবে আবার বুকেও টেনে নেবে। হ্যা, গুটিকয়েক ক্ষেত্রে পরিবারের সাথে অনেকেই বিচ্ছিন্ন হয়ে যায় অনেক বড় বড় কারনে। সেটা আলাদা ব্যাপার।

এখন, আপনার প্রিয়তমা স্ত্রী যদি আপনাকে সম্মান না করে তাহলে এখানে ভালোবাসা নেই আমি এই কথাটাই বলবো। কারন, প্রিয়তমা স্ত্রীর সাথে আমরা জীবনের একটা সময় পর থেকে সবচেয়ে বেশি সময় কাটাই। তার ভালো-মন্দ দেখভাল করি। তাকে আদর-যত্ন করি। তার চাওয়া-পাওয়া পূরণ করি। আর সেই মানুষটাই যদি উঠতে বসতে আমাকে অপমান করে, আমাকে সম্মান না দিয়ে কথা বলে তাহলে সে যে আমাকে খুব বেশি ভালোবাসে না এটা ধরে নেয়া যায়। অথবা সে ভালোবাসে কিন্তু তার স্বভাব-চরিত্রই এরকম। এখন প্রশ্ন জাগে, ভালোবাসার মধ্যে আবার এমনও চরিত্র আছে যে, মন চাইলেই অপমান করবে?

হয়তো কোন বিষয়ে মতের অমিল হলে সামান্য ঝগড়া-ঝাটি হতে পারে। দুই একদিন কথা বন্ধ থাকতে পারে। তাই বলে তো আপনাকে ছেড়ে আপনার স্ত্রী নিজের বাসায় চলে যেতে পারে না। আপনি বারবার না করা সত্ত্বেও সেই কথাতো বরখেলাপ করতে পারে না। ঝগড়া হলেই আপনি ক্ষমা চান, সে কোনদিন চায় না এরকম তো হতে পারে না। এরকম হলে বুঝতে হবে, আপনার স্ত্রী প্রথমত মূর্খ। দ্বিতীয়ত; মানুষকে কিভাবে সম্মান (বিশেষ করে নিজের স্বামী) করতে হয় তা জানে না। নিজের অবুঝ বুঝটাকেই সবসময় বড় মনে করে আর সঠিক মনে করে।

এরকম মানুষের সাথে পারা বড় দায়। এরকম কেউ যদি আপনার বউ হিসেবে আসে তবে আপনার জীবন তছনছ হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেকোন সময় বড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। ভালোবাসা তো দূরের কথা, ভালোভাবে বেঁচে থাকবেন কিনা সেটাও ভাবার বিষয়। এই জন্যই বলছি, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও নেই। আর যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার হয় কিভাবে! সংসার হওয়ার তো কোন প্রশ্নই আসে না। দুজনার ভালোবাসা ব্যতীত একটা সংসার কোনভাবেই টিকতে পারে না। আজ না হোক কাল সেই সংসার শেষ হয়ে যাবেই যাবে।

ভালোবাসা মানে কি তা আমাদের বুঝতে হবে। এক কথায়, ভালোবাসা মানে হলো সুখে দুঃখে একজন অপরজনের পাশে থাকা। সেটা স্বামী আর স্ত্রীর মধ্যে হতে পারে, ভাই আর বোনের মধ্যে হতে পারে। বন্ধু আর বন্ধুর মধ্যে হতে পারে ইত্যাদি। তবে এখানে স্বামী স্ত্রীর কথাই আমি বলছি। একজন মানুষ (ছেলে বা মেয়ে) জীবনের ২০ কিংবা ২৫ থেকে ৩০ বছর হয়তো পরিবারের সাথে একাত্ম থাকে। এরপর সেই মানুষটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর বাকি জীবনটা সেই সঙ্গী/সঙ্গীনীর সাথেই কাটাতে হয়। তাই একজন স্বামীর জীবনে একজন স্ত্রীর ভূমিকা অনেক। আবার, স্ত্রীর জীবনে স্বামীর ভূমিকাও অনেক। একজনকে ছাড়া আরেকজন কল্পনাতীত। আর তাই বৈবাহিক জীবনের শুরু থেকে মৃত্যু অবধি ভালোবাসা ছাড়া টেকা বড় দায়।

আমি একটি বাস্তব উদাহরণ দেই। যারা খুব সুন্দর মেয়ে বিয়ে করে না (যেমন- দেখতে খানিকটা কালো বা শ্যামলা, ফেইস কাটিং কোনরকম বা সাদামাটা) তারা বৈবাহিক জীবনে হয়তো একটু বেশিই সুখী হয়। তাদের বউটা খুব সুন্দর না হলেও বউয়ের আচার-আচরণ, ব্যবহার খুব ভালো হয়। সেই দম্পতি সাধারণত সুখেই থাকে। অন্যদিকে, যারা খুব রূপবতী বউ পায়, তাদের সংসার অনেকাংশেই টেকে না। হয়তো বউটা অহংকারী হয়, নয়তো প্রেম করে অন্য কারও হাত ধরে চলে যায় কিংবা সংসারে সকাল-সন্ধায় ঝগড়া চলতেই থাকে। এটা যে শতভাগ সঠিক তা কিন্তু আমি বলছি না। মন্দ স্বভাগ সুন্দরের মধ্যেও আছে, আবার অসুন্দরের মধ্যেও আছে। তবে সুন্দরের মধ্যে সম্ভবত অহংকার, জেদ আর রাগ একটু বেশিই আছে। আমার ব্যক্তিগত অভিমত। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, তাতে সমস্যা নেই।

এখন, আপনার স্ত্রী যেমনই হোক – সে যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনাকে সর্বক্ষেত্রে সম্মান করে তবে এই স্ত্রীকে নিয়ে আপনি সুখে থাকবেন এটাই স্বাভাবিক। এমন স্ত্রীকে কখনোই ছেড়ে যাওয়া উচিত নয়। অপরপক্ষে, আপনার স্ত্রী যতোই রূপবতী হোক না কেন – সে যদি আপনার সাথে অভদ্র আচরণ করে, আপনাকে পদে পদে শাসায়, অপমান করে, কথা না শোনে তাহলে এই স্ত্রী দিয়ে আপনি জীবনের বেশিরভাগ সময়ই অসুখী থাকবেন। এখন, আমি বলবো না যে, এমন স্ত্রীকে ছেড়ে যান। শুধু এইটুকু বলবো – এমন সংসারে ভালোবাসা থাকলেও সেটা নামে মাত্র আছে। এটাকে ভাগ্যের পরিহাস বলা যায়। আর চাইলেই তো কাউকে ছেড়ে দেয়া যায় না। বিবাহ জীবনের জন্য বিশাল একটা ধাপ। এই ধাপকে সাবধাণতার সাথে গ্রহণ করা উচিত।

সবশেষে বলতে চাই, জীবনের সবকিছু নিজের ইচ্ছেমতো কখনো হয় না। জীবনে সুখ থাকবে এবং দুঃখও থাকবে। তবে নিজের মানুষের কাছ থেকে কেউ দুঃখ না পাক সেই কামনাই করি। তবে আমার এই লিখার মাধ্যমে আপনাকে শুধু এটুকু বার্তা দিতে চেয়েছি যে, ভালোবাসাটা কেমন হয়, কার কাছ থেকে পাওয়া যায়। এখন, বাস্তব জীবনে আপনি কেমন আছেন তা আমি জানি না। তবে আপনি নিজেই এখন বুঝতে পারবেন যে, আপনার প্রতি কার কতটুকু ভালোবাসা রয়েছে। নিজের বলার মতো কোন কথা থাকলে কমেন্ট করে জানাবেন। সবসময় ভালো থাকুন এই কামনা করে ইতি টানলাম।

আরও পড়ুন: ৩৩ বছরের সংসার জীবনের উপলব্ধি: কীভাবে গড়ে তুলবেন সুখী পরিবার?

Previous Articleশাকিব খান ও অপু বিশ্বাস সন্তান নিয়ে ঢাকার রাস্তায়, ভক্তদের মনে অনেক প্রশ্ন
Next Article শিশুদের হাতে মোবাইল: নীরব বিষের মত ভয়ংকর!

এ সম্পর্কিত আরও পড়ুন

মেটাল কার্ড স্ক্যাম: বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা ও আপনার করণীয়

May 15, 2026

ধনীরা যে ৫টি কথা কখনো মুখে আনে না — অথচ গরিবরা প্রতিদিন বলে

May 2, 2026

উত্তর-পূর্বাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা: পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে হাওরের ফসল, বিপদের মুখে পাঁচ নদী

May 2, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বশেষ প্রকাশিত

আবারও স্টেডিয়াম পরিষ্কার করে বিশ্বমঞ্চে প্রশংসা কুড়ালেন জাপানি সমর্থকরা

June 15, 2026

বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ে যাচ্ছে প্রত্যর্পণ প্রস্তাব

June 15, 2026

রামিসা হত্যা মামলার রায়: সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

June 7, 2026

ওসমান হাদি হত্যা মামলার বাদী নিয়ে প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদি

June 5, 2026
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • TikTok
  • YouTube
  • Telegram
  • WhatsApp

Subscribe to Newsletter

Get the latest news from Snews24.com

About Us

Snews24.com একটি আধুনিক বাংলা নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, লাইফস্টাইল, প্রযুক্তি, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে বিশ্বস্ত ও আপডেট সংবাদ পৌঁছে দেওয়া।
এই ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পাঠকরা সহজেই তাদের পছন্দের খবর খুঁজে পান এবং নির্ভরযোগ্য তথ্য উপভোগ করতে পারেন। আমরা সবসময় মানসম্মত কনটেন্ট প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের কাছে যেকোন খবর পাঠাতে পারেন। আমরা যাচাই-বাছাই শেষে প্রকাশ উপযোগী হলে প্রকাশ করবো।

Email: info@snews24.com
WhatsApp: +8801324-597502

Facebook X (Twitter) YouTube WhatsApp Telegram
Latest Posts

আবারও স্টেডিয়াম পরিষ্কার করে বিশ্বমঞ্চে প্রশংসা কুড়ালেন জাপানি সমর্থকরা

June 15, 2026

বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ে যাচ্ছে প্রত্যর্পণ প্রস্তাব

June 15, 2026

রামিসা হত্যা মামলার রায়: সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

June 7, 2026
Most Popular

শাকিব খান ও বুবলীর কন্যাসন্তান: তৃতীয় সন্তানের নাম শার্লিন খান

June 5, 2026

বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যা: ২০ মাসে নিহত ৬৪৩ শিশু — বিচারহীনতার সংস্কৃতি কি থামাতে পারবে এই নৃশংসতা?

May 22, 2026

মেটাল কার্ড স্ক্যাম: বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা ও আপনার করণীয়

May 15, 2026
© 2026 Snews4.com | All Rights Reserved.
  • Home
  • About Us
  • Contact Us
  • Terms
  • Privacy Policy

Type above and press Enter to search. Press Esc to cancel.

Sign In or Register

Welcome Back!

Login to your account below.

Lost password?